শ্রী-কৃষ্ণ-চৈতন্য প্রভু দয়া কর মোরে তোমা বিনা কে দয়ালু জগত-সংসারে

লেখক - নরোত্তম দাস ঠাকুর। ভজন-শ্রী-কৃষ্ণ-চৈতন্য প্রভু দয়া কর মোরে তোমা বিনা কে দয়ালু জগত-সংসারে।।
LYRICS: (১) শ্রী-কৃষ্ণ-চৈতন্য প্রভু দয়া কর মোরে। তোমা বিনা কে দয়ালু জগত-সংসারে।। (২) পতিত-পাবন-হেতু তব অবতার। মো সম পতিত প্রভু না পাইবে আর।। (৩) হা হা প্রভু নিত্যানন্দ, প্রেমানন্দ সুখী। কৃপাবলোকন কর আমি বড় দুঃখী।। (৪) দয়া কর সীতা-পতি অদ্বৈত গোসাঞি। তব কৃপা-বলে পাই চৈতন্য-নিতাই।। (৫) গৌর প্রেমময়ী তনু পণ্ডিত গদাধর। শ্রীনিবাস হরিদাস দয়ার সাগর।। (৬) হা হা স্বরূপ, সনাতন, রূপ, রঘুনাথ। ভট্ট-যুগ, শ্রী-জীব হা প্রভু লোকনাথ।। (৭) দয়া কর শ্রী-আচার্য়্য প্রভু শ্রীনিবাস। রামচন্দ্র-সঙ্গ মাগে নরোত্তম-দাস।। প্রভুপাদ সৈনিক

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Gour aroti kirtan in bangla and english

শ্রী শ্রীমদ জয়পতকা স্বামী গুরুমহারাজের প্রণাম মন্ত্র